1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ময়মনসিংহে আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

:মিজানুর রহমান

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা দমন করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে হরি কিশোর সড়কে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

 

সমাবেশের পর প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বিএনপি যুব মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতৃবৃন্দ এসব মিছিলে অংশ নেন।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বিরোধী দলের লাগামহীন বক্তব্য ও দুরভিসন্ধিমূলক রাজনীতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায় কষ জাকির হোসেন বাবলু এমপির সভাপতিত্বে দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওহাব বন্ধ এমপি নেতা ফখরুদ্দীন আহমেদ বাচ্চু এমপি জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আলমগীর মাহমুদ আলম, শহিদুল আমিন খসরু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে এমরান সলেহ প্রিন্স বলেন, “চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তারা পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এই চক্রান্ত বরদাস্ত করা হবে না, তাদের কোনো ছাড় নাই। নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। তিনি এলাকাবাসীদের প্রতি কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গতিবিধি নজরে রাখার আহ্বান জানিয়ে বলেন, কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাদের স্থানীয়ভাবেই প্রতিহত করতে হবে, প্রশাসনকে খবর দিতে হবে। এরা ফ্যাসিস্ট, স্বৈরাচার।News

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সীমান্তের ওপার থেকে যারা আপনাদের নাশকতার নির্দেশ দিচ্ছেন, গণ অভ্যুত্থানের সময়েও তারা আপনাদেরকে ছাত্র জনতার ওপর লেলিয়ে দিয়ে আপনাদেরকে জনগণের তোপের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছে। একবারও আপনাদের কথা ভাবে নাই। দুর্নীতি লুটপাটের টাকায় তারা সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন। আর আপনারা ফেরারী জীবন কাটাচ্ছেন। অতীতের অপকর্মে ক্ষমা চাওয়া দূরের কথা, অনুসূচনা পর্যন্ত নাই তাদের, এখন আবার সন্ত্রাস নৈরাজ্য করিয়ে আপনাদের বিপদে ফেলছে। আমরা চাই না আপনারা আর বিপদগ্রস্ত হোন, তাই নাশকতায় জড়াবেন না। অন্যথায় এবার আর কারো ক্ষমা নাই।

 

“গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষিতে তিনি বলেন, ডিসেম্বরে নয়, আজকেই তিনি আসতে পারেন, আমরা ‘হাতকড়া’ নিয়ে স্বাগতম জানাবো। তিনি বলেন, ‘নয় মন ঘি ও পুড়বে না, রানাও নাচবে না।’

 

তিনি বলেন, রহস্যজনক ভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের চলমান সন্ত্রাস নৈরাজ্যৈর বিরুদ্ধে জামায়াত -এনসিপি জোটের নেতাদের বক্তব্য বা কোনো কর্মসূচি নাই। তাদের সব বক্তব্য, কর্মসূচি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাত মাস বয়সী সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার ও রাজাকারদের মধ্যে নতুনভাবে রাখী বন্ধন হলো কী না, জনগণ তা পর্যবেক্ষণ করছে। ১৯৮৬ ও ১৯৯৬ এ জনগণ এই দুই পরাজিত শক্তির রাখী বন্ধন দেখেছে।

 

সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন এবং জন সমস্যা সমাধান ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন, তখন দেশকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে।

 

প্রিন্স বলেন, “দেশের মানুষ কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা চায় না। বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না এবং সংঘাতে জড়াতেও চায় না। আমরা গণতান্ত্রিক সহনশীলতা, উদারতা ও রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি। কিন্তু সেই উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..