1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বরিশালে আগুনে পুড়ল ২ বসতঘর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত
১১

বরিশাল প্রতিনিধি :

বরিশালের মুলাদীতে মাটির চুলা থেকে লাগা আগুনে দুই ভাইয়ের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, পাট ও আসবাবপত্রসহ অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের নিয়াজ ফকিরের ছেলে জাহিদ হোসেন ও মেহেদী হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জাহিদের মা রান্নাঘরে মাটির চুলায় রান্না বসিয়ে পাশের বিলে গরু দেখতে যান। এ সময় চুলা থেকে আগুন ছিটকে পাশে থাকা শুকনো পাটখড়িতে লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দুটি বসতঘরে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। নদী পার হয়ে ঘটনাস্থলে যেতে পারেনি মুলাদী ফায়ার সার্ভিসের সদস্যরাও।
জাহিদ হোসেন বলেন, ‘আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে দুই ভাইয়ের ঘর পুড়ে যায়। কিছুই রক্ষা করতে পারিনি। থাকার মতো জায়গাও আর নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..