1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশের কোচিং প্যানেল ছাড়ছেন টেইট!

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত
১২

 

আকাশ দাশ সৈকত
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকদিন ধরে গুঞ্জন চলছে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়তে পারেন অস্ট্রেলিয়ার তারকা পেসার শন টেইট। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও তাকে নিয়ে চলছে অনিশ্চয়তা। যদিও চুক্তির মেয়াদ এখনো অনেক বাকি।

২০২৫ সালে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন শন টেইট। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এই গতিতারকার সাথে চুক্তি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে টেইট জানায় বাংলাদেশ দলের সাথে কাজ করতে আগ্রহ নেন তিনি। মূলত ভারতের বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী টেইট। সেই লক্ষ্যে তিনি সেখানে সাক্ষাৎকারও দিয়েছেন। সাবেক অস্ট্রেলিয়ান এই গতিতারকা ইতোমধ্যেই নিজের অবস্থান বিসিবিকে অবহিত করেছেন বলেও জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে টেইট যোগ দেবেন কি না– তা নিশ্চিত নয়।

এইদিকে আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..