1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বাউফলে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত
৯৩

ইঞ্জি খান মোঃনওতাজ উপজেলা প্রতিনিধি

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পটুয়াখালীর বাউফলে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা দুর্নীতি রোধে তরুণ সমাজের ভূমিকা” বিষয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করে সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার জনাব সালেহ আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণদেরই এগিয়ে আসতে হবে। ছোটবেলা থেকে সততা, ন্যায়বিচার ও জবাবদিহিতার চর্চা করলেই আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও বিতার্কিকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পুরো আয়োজনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..