1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
২৯

ক্রীড়া ডেস্ক:
মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ।

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে ভিসা ও টিকিট নিয়ে নানা সমালোচনা থাকলেও মাঠের চিত্র বলছে ভিন্ন গল্প। গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে দেখা গেছে, গড়ে প্রায় ৯৯.৪ শতাংশ স্টেডিয়াম ভর্তি থাকছে দর্শকে। মোট উপস্থিত দর্শকসংখ্যা ইতোমধ্যে প্রায় ১৫ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে ৮০,৮২৪ জন দর্শক উপস্থিত ছিল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কো ম্যাচে ৮০,৬৬৩ এবং ফ্রান্স-সেনেগাল ম্যাচে ৮০,৫৪৫ দর্শকের উপস্থিতি ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় সমাগমগুলোর মধ্যে অন্যতম। একইভাবে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে, হাইতি-স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া-তুরস্ক, আর্জেন্টিনা-আলজেরিয়া, পর্তুগাল-কঙ্গো ডিআর এবং উজবেকিস্তান-কলম্বিয়া ম্যাচেও প্রায় শতভাগ দর্শক উপস্থিতি দেখা গেছে।

এছাড়া সোফি স্টেডিয়াম, মেটলাইফ স্টেডিয়াম, জিলেট স্টেডিয়াম এবং বিএমও ফিল্ড-সহ বেশ কয়েকটি ভেন্যুতেও ৯৮ থেকে ১০০ শতাংশ পর্যন্ত দর্শক উপস্থিতি দেখা গেছে।

ফিফার তথ্য অনুযায়ী, শুধু মাঠেই নয় প্রথম রাউন্ডের এই ২৪টি ম্যাচ বিশ্বজুড়ে প্রায় ৫৪ মিলিয়ন দর্শক টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..