1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

মদনে পৌনে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পঠিত

নেত্রকোনা জেলা প্রতিনিধি

হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সংরক্ষণে আইন বাস্তবায়নের লক্ষ্যে
নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।

আজ ১৫ জুলাই (বুধবার) বিকেলে উপজেলার মিনি কক্সবাজার খ্যাত উচিতপুর হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করেন, মদন উপজেলা নির্বাহী অফিসার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ইউএনও নাদির হোসেন শামীম।

এ সময় অভিযানে উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা‎ মোঃ আবুবক্কর ছিদ্দিক,
মদন থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, হাওরে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উচিতপুর হাওরের বিভিন্ন পয়েন্টে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে হাওরে কিছু অসাধু
জেলেরা দেশীয় প্রজাতির মাছ ধ্বংসের লক্ষ্যে নিষিদ্ধ কারেন্ট জাল, এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার সময় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ৩৩০ মিটার ও কারেন্ট জাল ১৮০০ মিটার জব্দ করা হয়
জব্দকৃত এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা।

পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো উপজেলা পাবলিক হল মাঠে জনসম্মুখ প্রকাশ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, “হাওরের দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি করার জন্য আমাদের সাবেক ও বর্তমান তিন জন প্রতিমন্ত্রী মহোদয় স্যার মাছের পোনা উন্মুক্ত জলাশয়ে
হাওরে ছাড়া হয়েছে।
নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করছে।
নিষিদ্ধ চায়না দোয়ারী জাল এবং নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত করা হচ্ছে।
মৎস্য সম্পদ ধ্বংসকারী যেকোনো অবৈধ জালের বিরুদ্ধে মদন উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..