1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

মাগুরা শহরের তিনটি বেসরকারি ক্লিনিক-হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত
১৮

মাগুরা জেলা প্রতিনিধি,

মাগুরা শহরের তিনটি বেসরকারি ক্লিনিক-হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি না মানা এবং অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে মাগুরা শহরের তিনটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোতে বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং নির্ধারিত বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়।

মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বিধি অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..