1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

রাঙামাটি জেলা প্রতিনিধি: মোঃ ফয়সাল
পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণের নিমিত্তে সমৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি সদর জোনের উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ জুলফিকার রহমান, পিএসসি।
পার্বত্য এলাকার তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এতে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালি তরুণ-তরুণীদের বিশেষভাবে সম্পৃক্ত করা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধানসহ দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি তরুণদের একসঙ্গে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..