1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

রাজধানীতে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ বেলাল হোসেন

রাজধানীর হাজারীবাগে বজ্রপাতে মো. রিয়াজ (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তরা (৪) নামে এক শিশু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হাজারীবাগ থানাধীন ৩০ ফিট এলাকার বউবাজারে ৬২/৪ নম্বর ভবনের চতুর্থ তলার ছাদে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি জুতা ও ব্যাগ তৈরির একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে হাজারীবাগের বউবাজারের ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

স্বজনরা জানান, দুপুরে বৃষ্টির সময় রিয়াজ ও তাঁর চার বছর বয়সী ভাতিজি অন্তরা ভবনের ছাদে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে দুজনই অচেতন হয়ে পড়ে।

পরে অচেতন অবস্থায় রিয়াজকে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্তরাকে স্থানীয় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রিয়াজের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..