1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

রাজবাড়ীর পদ্মা নদীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা শেষ হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাট সংলগ্ন পদ্মা নদীতে চূড়ান্ত পর্বের নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

এতে পাবনা জেলার আমিনপুরের চর গোবিন্দপুর নৌকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুরের নিউ শাপলা। প্রতিযোগিতায় চর গোবিন্দপুর নৌকা দ্বিতীয় ও খয়রান একতা চ্যালেঞ্জার তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী নৌকার দলকে মোটরসাইকেল, ফ্রিজ উপহার দেওয়া হয়।

তিনদিনব্যাপী নৌকা বাইচ ঘিরে পদ্মার তীরে বসে গ্রামীণ মেলা। নৌকাবাইচ ও গ্রামীণ মেলায় রাজবাড়ী, পাবনা, ফরিদপুরসহ বেশ কয়েকটি জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন পদ্মার তীরে।

কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান তোতা। তিনি বলেন, ‘রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের নির্দেশনায় গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ চলছে। আমরা তিন দিনব্যাপী পদ্মার তীরে গ্রামীণ মেলা ও নৌকা বাইচের আয়োজন করেছি। প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই নৌকাবাইচ উপভোগ করেছেণ। আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন ও কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..