আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি:
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজ্ ইয়াসমিন বেগম, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সভায় আরও উপস্থিত ছিলেন শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া। তিনি লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার প্রতিরোধে জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. তৌহিদ বিন-হাসান।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।