1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় কৃষকরা।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

হাসিবুল ইসলাম(হাসিব) লালমনিরহাট:

লালমনিরহাট জেলা ধীন হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজারে সারের দাবিতে বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছে সাধারণ কৃষকরা।

(২৭ অক্টবর) মঙ্গলবার সকাল ১০:০০-১০:৪৫ ঘটিকা পর্যন্ত স্থানীয় কৃষকরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন।
পরবর্তীতে, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে, বিক্ষুব্ধ কৃষকদের সাথে আলোচনা করেন এবং সার দেয়া শুরু করলে বিক্ষোভকারীরা মহাসড়কের অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, পাটিকাপাড়া ইউনিয়নে ০৯ টি ওয়ার্ডের মধ্যে প্রতিদিন ০১ টি করে ওয়ার্ডে সার দেয়ার কথা, কিন্তু আজকে ০৯ টি ওয়ার্ড এর লোকজন একসাথে সারের জন্য আসার কারনে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়।
হাতীবান্ধা উপজেলায় ১৫-২০ দিন পর ভুট্টা লাগানোর জন্য সারের প্রয়োজন হবে, কৃষকরা আগে থেকে সার মজুদ করার জন্য ডিলার পয়েন্টে ভিড় করছেন মর্মে জানা যায়।
পাটিকাপাড়া ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মুন্না ট্রেডার্স এর মালিক মশিউজ্জামান মুন্নার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলায় হওয়ায় স্থানীয়ভাবে ম্যানেজারের (আসাদুজ্জামান) মাধ্যমে সার বিতরণ করে থাকেন।
এবিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান সার নিয়ে বিতরণ নিয়ে ডিলার ও কৃষক মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিলো পরে ঘটনা স্থলে গিয়ে সমাধান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..