1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

লালমাইয়ে শিক্ষাবিদ আমিনুল ইসলাম সিএ-এর পিতা-মাতার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৫

লালমাইপ্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামে বিশিষ্ট শিক্ষাবিদ ও রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মো. আমিনুল ইসলাম সিএ-এর প্রয়াত পিতা মরহুম নজিম উদ্দিন ও মাতা মরহুমা ফাতেমা বেগমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাদ জোহর পারিবারিক উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমদের রুহের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা কেটিসিসি (KTCC) মসজিদের খতিব হযরত মাওলানা মো. মোসলেম উদ্দিন।
মাহফিলে বক্তারা মরহুম নজিম উদ্দিন ও মরহুমা ফাতেমা বেগমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তাঁরা সমাজকল্যাণ ও সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করেই তাঁদের সুযোগ্য সন্তান আলহাজ মো. আমিনুল ইসলাম সিএ শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম, স্থানীয় মুসল্লি এবং মরহুমদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে দুপুরের খাবার খাওয়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..