1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

হরিপুরে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল ১৮ মাসের শিশুর।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ির পাশে জমে থাকা গর্তের পানিতে ডুবে মো. ইয়ামিন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃ ত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের ডিপপাড়া হঠাৎপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইয়ামিন ওই এলাকার বাসিন্দা মো. রফিকুল কসাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির জায়গা উঁচু করার উদ্দেশ্যে বাড়ির পাশের দুটি গর্ত থেকে মাটি তোলা হয়েছিল। পরে বৃষ্টির পানিতে গর্তগুলোতে পানি জমে যায়। সোমবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু ইয়ামিন। একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখের আড়ালে গিয়ে সে গর্তের পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশের গর্তের পানি থেকে ইয়ামিনকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..