1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

১৮ এপিবিএনের উদ্যোগে হারানো মোবাইল ও ৭৭ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

মোঃ ফয়সাল রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটিতে হারানো মোবাইল ফোন ও বিভিন্ন ঘটনায় খোয়া যাওয়া অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১৮ এপিবিএন, রাঙ্গামাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত একটি হারানো মোবাইল ফোন এবং মোট ৭৭ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত ৭৭ হাজার টাকার মধ্যে ভুলবশত বিকাশে চলে যাওয়া ৫০ হাজার টাকা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৭ হাজার টাকা রয়েছে।

১৮ এপিবিএন জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত বিশ্লেষণ, তথ্য-উপাত্ত যাচাই এবং সাইবার ক্রাইম সেলের দক্ষ সদস্যদের প্রচেষ্টায় এসব হারানো সম্পদ উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএন, রাঙ্গামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম। এ সময় সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম, পিপিএম-সেবা, এ্যাডজুটেন্ট মোঃ মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ইত্তেখায়রুল ইসলামসহ ১৮ এপিবিএনের পুলিশ পরিদর্শক, বিভিন্ন পর্যায়ের সদস্য এবং সাইবার ক্রাইম সেলের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধিনায়ক মোঃ রেজাউল করিম বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে ১৮ এপিবিএন ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি মোবাইল ব্যাংকিং ব্যবহারে সতর্কতা অবলম্বন, অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনে সতর্ক থাকা এবং অনলাইন প্রতারণার বিষয়ে সচেতন থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ হাতে পেয়ে ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং ১৮ এপিবিএন, রাঙ্গামাটির প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..