মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন, উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কে জামাল।
উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ কে জামাল তিনি কাইটাইল ইউনিয়নবাসীর সুখে দুঃখে সবসময় পাশে থাকেন।
পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি কাইটাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ ও গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন তিনি।
একজন তরুণ উদীয়মান ও শিক্ষিত প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও আলোচনার ঝড় বইছে এলাকায়।
উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক
মোঃ কে জামাল তিনি বলেন- আমি দীর্ঘদিন আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার, সুখে-দুঃখে এবং নানা সমস্যায় আমি সমাধান করা থেকে শুরু করে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করছি।
এবার আমি কাইটাইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। এবং ইউনিয়নবাসী দোয়া এবং সমর্থন চাই । আর আমি যদি নির্বাচিত হতে পারি তবে নীতি ও সততার সাথে কাইটাইল ইউনিয়নবাসীর সেবা করে যাব।
দল যদি আমাকে সমর্থন দেয় তবে আমি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হব ইনশাল্লাহ।
আর আমি নির্বাচিত হলে কাইটাইল ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।
১ নং কাইটাইল ইউনিয়নের সর্বস্তরের গণমানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছি আমি। উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কে জামাল তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমি
বারবার কারা নির্যাতনের শিকার হয়েছি। ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, নেত্রকোনা কারাগার সহ বিভিন্ন জেলখানায় আমাকে নির্যাতন করা হয়েছে।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলার নির্যাতনের শিকার হয়েছি।
কাইটাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়,
উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক
মোঃ কে জামাল একজন প্রতিবাদী, ন্যায়পরায়ণ, আদর্শবান মানুষ হওয়ায় সাধারণ মানুষের মাঝে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে।
বিশেষ করে যুব সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে এবার কাইটাইল ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান।