শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘২০১১ সাল থেকে জরায়ু সমস্যার সঙ্গে লড়াই করছি’

‘২০১১ সাল থেকে জরায়ু সমস্যার সঙ্গে লড়াই করছি’

বিনোদন ডেস্ক :
অভিনেত্রী সুমনা চক্রবর্তী। টেলিভিশন নাটকের দর্শক তাকে এক নামেই চেনেন। বিশেষ করে ‘দ্য কপিল শর্মা শো’-এ অংশ নেওয়ার পর তার জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায়। কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসাতে দেখা যায় তাকে।

ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেত্রী বিপর্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন। করোনার কারণে দ্য কপিল শর্মা শো’ বন্ধ থাকায় কাজহীন সময় কাটাচ্ছেন এবং লকডাউনে মারাত্মক ‘মুড সুয়িং’ সমস্যায় ভুগছেন। ইনস্টাগ্রামে সুমনা লিখেছেন, ‘আমি হয়তো এখন বেকার কিন্তু তারপরও আমার পরিবার এবং নিজের ভরণপোষণ করতে সক্ষম।’

৩২ বছর বয়সি এই অভিনেত্রী লকডাউনের মধ্যে যে বিচিত্র অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা মন খুলে ভক্তদের কাছে প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্টে।

নারীদের নীরব এক কষ্টের নাম জরায়ু রোগ ‘এন্ডোমেট্রিওসিস’। এ রোগে জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের এন্ডোমেট্রিয়াম কোষ জরায়ুর বাইরে বৃদ্ধি পায়। ইনস্টাগ্রামে সুমনা লিখেছেন, ‘এমন কিছু আছে যা আমি আগে কখনো শেয়ার করিনি। আমি ২০১১ সাল থেকে এন্ডোমেট্রিওসিস রোগে ভুগছি। গত কয়েক বছর ধরে এই রোগের চতুর্থ স্টেজের সঙ্গে লড়াই করছি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং মানসিক চাপহীন থাকা আমার ভালো থাকার চাবিকাঠি। কিন্তু লকডাউন মানসিকভাবে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তার আগে কাজের মধ্যে দিয়ে ভালো ছিলাম।’

দীর্ঘ পোস্টে সুমনা আরো লিখেছেন, ‘আমার অনুভূতিগুলো শেয়ার করেছি এটা বোঝানোর জন্য যে, চক চক করলেই সোনা হয় না। আমরা সবাই আমাদের জীবনে কিছু না কিছু নিয়ে লড়াই করছি। আমাদের সবার লড়াই করার জন্য নিজস্ব লড়াই রয়েছে। যা পরাজয়, বেদনা, শোক, মানসিক চাপ ঘেরা। আপনার জন্য যা প্রয়োজন তা হলো ভালোবাসা, সহমর্মিতা এবং উদারতা। নিজের এ ধরনের ব্যক্তিগত ব্যাপার খোলাসা করাটা আমার জন্য মোটেও সহজ ছিল না। এটার জন্য আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হয়েছে। তবে আমার এই পোস্ট যদি করো মধ্যে অনুপ্রেরণা জাগাতে পারে, তাহলে অনুমান করি এটি মূল্যবান একটি পোস্ট হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com