শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লামা প্রেমিকের জন্য ৫ বিয়ের প্রস্তাব ভেঙে দিল প্রেমিকা, সেই করলো প্রতারণা

লামা প্রেমিকের জন্য ৫ বিয়ের প্রস্তাব ভেঙে দিল প্রেমিকা, সেই করলো প্রতারণা

বান্দরবান প্রতিনিধি
হাসপাতালে আয়েশা আক্তারের স্বজনরা;

বান্দরবানের লামায় প্রেমিকের প্রতারণার শিকার হয়ে মানসিক অশান্তি থেকে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোরী। মুমূর্ষু অবস্থায় তাকে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কিশোরীর নাম আয়েশা আক্তার। আয়েশা ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড টিয়ারঝিরি মুখ এলাকার তরিকুল ইসলামের মেয়ে।

লামা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিবি ফাতেমা জানান, ওয়াশ করার পর ওই কিশোরীকে ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বিষপান করা রোগী ৭২ ঘণ্টার আগে শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন তিনি।

মেয়ের বাবা বলেন, টিয়ারঝিরি মুখ এলাকার সেলিম পিসির ছেলে মিজানুর রহমানের সঙ্গে আমার মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়টি আমরা কিছু দিন আগে জানতে পারি। তাদের মধ্যে পাঁচ বছর ধরে সম্পর্ক। গত কয়েক মাসের মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আমার মেয়ের জন্য পাঁচটি বিয়ের প্রস্তাব আসে। তখন আমার মেয়ে অন্যত্র বিয়ে দিলে ছেলেটি বিষ খাবে বলে হুমকি দেয়। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় হুমকি-ধমকি দিয়ে বিয়েগুলো ভেঙে দেয়।

তিনি আরো বলেন, মঙ্গলবার মিজানুর রহমান আমার মেয়েকে জানায়, সে অন্যত্র বিয়ে করবে। এতদিন তার সঙ্গে মজা করেছে। এমন কথা শুনে আমার মেয়ে ভেঙে পড়ে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সে আমাদের অজান্তে বিষপান করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার আবুল হোসেন বলেন, বিষয়টি সমাধানে দুপক্ষ নিয়ে বসার কথা ছিল। তার আগেই মেয়েটি বিষপান করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com