শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিদ্যুৎ চুরির দায়ে বিএনপি নেতাকে ৭ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ চুরির দায়ে বিএনপি নেতাকে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর শহরে চেয়ারম্যানঘাটা বিএনপি নেতা শরীফ মো: ইউনুছ’র মালিকানাধীন একটি ভবনে মিটার বাইপাস করে বিদ্যুৎ সংযোগের অপরাধে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ সোমবার অভিযান চালিয়ে এই জরিমানা করে। মঙ্গলবার তিনি পূবালী ব্যাংক, নতুনবাজার শাখায় জরিমানার পুরো টাকা জমা দিয়ে অফিসকে নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির ৮টি প্রিপেইড মিটার চালু রয়েছে। এর মধ্যে কেয়ারটেকার ২টি মিটার বাইপাস করে ২০জন আইনজীবির চেম্বার ও কয়েকটি দোকানে অবৈধ সংযোগ চালিয়ে আসছে। বাড়ির কেয়ারটেকার আইনজীবিদের চেম্বারে ফ্যান, লাইট ও এসি ব্যবহারের উপর ভিত্তি করে ২/৩/৫ শত টাকার চুক্তি করে বিল আদায় করতো। একইভাবে দোকানগুলোতেও বিল আদায় অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যুৎ বিভাগ সোমবার এই অভিযান পরিচালনা করে।

চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ’র নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযান চালিয়ে ৭লাখ টাকা জরিমানা করেছি। শরীফ মো. ইউনুছ’র চেয়ারম্যানঘাটা বাড়িতে ২টি মিটার থেকে বিগত ৬ মাস মিটার বাইপাস করে অবৈধভাবে আইনজীবিদের চেম্বার ও দোকানে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। বিদ্যুৎ বিভাগের নিয়মানুযায়ী হিসাব করে তাকে এই জরিমানা করা হয়।

উল্লেখ্য, গত কিছুদিন আগে একই অপরাধে চাঁদপুর পৌরসভার (কর আদায়) শাখা প্রধান চপলকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করলে, সেই টাকাও ব্যাংকে জমা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com