শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশে ১১ দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশে ১১ দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১১ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আগামী শুক্রবার থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। এ দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।

মঙ্গলবার বেবিচক সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক সার্কুলারে এ বিধিনিষেধ জারি করা হয়।

এতে বলা হয়েছে, নতুন নির্দেশনা মোতাবেক ‘গ্রুপ এ’র আওতাধীন এ ১১টি দেশ থেকে যাত্রা শুরু করে কেউ সরাসরি বা অন্য কোনো দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকেও কেউ এ দেশগুলোতে যেতে পারবেন না।

তবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা গত ১৫ দিনের মধ্যে ওই ১১টি দেশের কোনো দেশে ভিজিটে গিয়েছেন, তারা সরকারের বিশেষ অনুমতি সাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন।

তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌঁছানোর পর তাদের সরকার অনুমোদিত কোনো হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা কার্যক্রম আগের আদেশের ধারাবাহিকতায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com