শিরোনাম :
সাদা পতাকা’ না উড়িয়ে ইরান আমাদের সঙ্গে খেলছে: ট্রাম্প আবহাওয়া অফিসের বার্তা ঝড়-বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আরাঘচির বৈঠক চীনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

করোনা থেকে বাঁচতে যে টিপস দিলেন মাধুরী

করোনা থেকে বাঁচতে যে টিপস দিলেন মাধুরী

বিনোদন প্রতিবেদক

করোনায় বিধ্বস্ত পৃথিবী। মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রোজ হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। আক্রান্ত হচ্ছেন লাখো মানুষ। এতেও অনেকে সতর্ক হচ্ছেন না।

তাদের সতর্ক করে করোনা থেকে বাঁচার উপায় বাতলে দিয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত।

করোনার শুরুর দিকে স্বামী আর দুই ছেলেকে নিয়ে ঘরেই সময় কাটছিল মাধুরির। সম্প্রতি করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে কাজে ফিরেছেন তিনি।

করোনাভাইরাস এখন সারা বিশ্বেই ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক করতে মাস্ক ব্যবহারের নিয়ম বললেন এ বলিউড প্রিয়মুখ। মাধুরী বলেন, ‘শুধু মাস্ক পরলেই হবে না, জানতে হবে ব্যবহারবিধি’।

মাস্ক ব্যবহারের সঠিক পদ্ধতি শেখাতে ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। বলিউড তারকার এই ভিডিও দেওয়ার পরপরেই সেটি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।

তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রথমে তিনি একটি কালো মাস্ক হাতে নিয়ে থুঁতনিতে পরেন এবং হাতের ইশারায় জানান সেটি ভুল নিয়ম, এভাবে মাস্ক পরা যাবে না। এর পরে তিনি নাক না ঢেকে শুধু মুখে মাস্ক পরেন। আবার বলেন সেটিও ভুল নিয়ম, কারণ করোনার জীবাণু নাক দিয়ে প্রবেশ করতে পারে।

এর পরে তিনি সঠিকভাবে মাস্ক ব্যবহার করে দর্শকদের দেখান। জানান যে, মাস্ক দিয়ে সুন্দর করে নাক ও মুখ ঢাকতে হবে। বলেন, মাস্ক যেন সব দিক দিয়ে মুখ ও নাক ভালো মত ঢেকে রাখে, মাস্ক এড়িয়ে বাইরের বাতাস যেন নাক ও মুখে প্রবেশ করতে না পারে।

তিনি বলেন, মহামারি করোনা থেকে সুরক্ষা পেতে সঠিকভাবে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই এখনও। এমনকি টিকাও পুরোপুরি সুরক্ষা দিতে পারছে না করোনা থেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com