শিরোনাম :
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুঠার হাতে রক্তমাখা রোশান

কুঠার হাতে রক্তমাখা রোশান

বিনোদন প্রতিবেদক :
একসঙ্গে তিনটি ছবির নাম ঘোষনা ও মহরত করে পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন এমডি ইকবাল। তারমধ্যে একটি হলো ‘রিভেঞ্জ’। মহরতেই ছবির নায়ক জিয়াউল রোশান কে উপস্থিত করলেও নায়িকা কে হবে তা পুনরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়।
করোনা পরিস্থিতি বিবেচনায় খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে সিনেমাটির নির্মাণ কাজ। আর সেই ধারাবাহিকতায় শুক্রবার (১১ই জুন) প্রকাশ করা হলো ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার। প্রকাশিত ফার্স্ট লুক পোস্টার থেকে একটি ভরপুর অ্যাকশন সিনেমার আভাস পাওয়া যাচ্ছে।

পোস্টারে রক্তমাখা অবস্থায় কুঠার হাতে দেখা গেছে চিত্রনায়ক রোশানকে। ছোট ছোট চুলের সঙ্গে শীতল দৃষ্টি এবং সেই সঙ্গে বাহুতে দুর্ভেদ্য টেটো- সবমিলিয়ে প্রথমবার এমন লুকে দেখা গেলো এই নায়ককে।

পোস্টারটি প্রকাশের পর রোশানকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে চলচ্চিত্র বিষয়ক সোস্যাল গ্রুপ গুলোতে। প্রকাশিত পোস্টারের ঘোষণা অনুযায়ী আগামী ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

‘রিভেঞ্জ’ ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে শবনম বুবলীকে, খল অভিনেতা মিশা সওদাগর ও সিমান্ত কে। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে দীপা খন্দকার কে।

উল্লেখ্য, ‘রিভেঞ্জ’ প্রযোজনা করছে এমডি ইকবালের প্রোডাকশন হাউজ সুনান মুভিজ। একক প্রযোজনার পাশাপাশি শাকিব খানের সঙ্গে যৌথভাবে ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ প্রযোজনা করেছিলেন ইকবাল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com