শিরোনাম :
কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় মাছের ঘেরের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বটতলীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন-উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়ার বাসিন্দা নাজেম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (১৩) ও একই ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়ার বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. তোহা (১৪)। নিহত কিশোর তোহা মাছের ঘেরের কর্মচারী ও শহিদুল মুরগির খামারের কর্মচারী ছিলেন।

ঘের মালিক স্থানীয় সাজ্জাদ উদ্দিন। তার মাছের ঘেরের পাশে মুরগি ও গরুর খামার রয়েছে। এসব খামারে নিহত দুই কিশোরসহ পাঁচজন কর্মচারী রয়েছে।
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হক সাদ্দাম বলেন, রাতে মাছের ঘেরের কর্মচারী মো. তোহা তার সহকর্মী শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘেরের উত্তর পাড়ে বাতি লাগাতে যায়। বাতির খুঁটির নিচে পড়ে থাকা তারে যুক্ত একটি লোহার রডে কর্মচারী তোহা বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তার সঙ্গে থাকা অপর কর্মচারী শহিদুল তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘণ্টাখানেক পরে ঘেরের অন্য কর্মচারীরা তাদের খুঁজতে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তাদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com