শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিপাকে বিএনপি , হাইকোর্টের খালেদার জন্মদিনের তথ্য নিয়ে

বিপাকে বিএনপি , হাইকোর্টের খালেদার জন্মদিনের তথ্য নিয়ে

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন হিসাবে বিভিন্ন তারিখ ব্যবহার করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে খালেদা জিয়ার জন্মতারিখ বিষয়ে যাবতীয় তথ্য আগামী ৬০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে হাইকোর্টের এমন সিদ্ধান্তের পর খানিকটা বিব্রতকর অবস্থানে রয়েছে বিএনপির নীতিনির্ধারকরা। যদিও বিএনপির অনেকেই দাবি করছেন, ১৫ আগস্ট খালেদার জন্ম হয়েছিল। তবে বহু খুঁজেও এ কথার পক্ষে কোন বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

তবে কিছু কিছু বিএনপি নেতা খালেদা জিয়ার পাসপোর্টের ছবি দেখিয়ে সবাইকে দাবি করেন যে, ১৫ আগস্ট খালেদার জন্ম হয়েছিল। কিন্তু এর কোনো দালিলিক প্রমাণ নেই।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুর মধ্য দিয়েই খালেদাসহ আরো অনেক তথাকথিত রাজনৈতিক নেতার জন্ম হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব যদি বেঁচে থাকতেন, তাহলে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হতেন না। আর জিয়া প্রেসিডেন্ট না হলে খালেদা জিয়া চিরকাল গৃহিনীই থেকে যেতেন। সে হিসাবে যেদিন শেখ মুজিব মারা গেছেন, সেদিন থেকেই খালেদা জিয়ার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। আর তাই ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যু দিবসে খালেদা জিয়া তার জন্মদিবস পালন করেন।

উল্লেখ্য, বহু বছর ধরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিন ১৫ আগস্টকে নিজের জন্মদিন দাবি করে আসছেন খালেদা জিয়া। তবে অনেকের মতে, তিনি ১৫ আগস্টে জন্মগ্রহণ করেননি। বঙ্গবন্ধুকে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ দিনটিকে জন্মবার্ষিকী হিসেবে বেছে নিয়েছেন খালেদা জিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com