কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়াতে পুলিশ বিশেষ অভিষান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ তিনজন নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে ।
গতকাল ১৫ জুন ২১ ইং রাতে চকরিয়াতে ইয়াবা পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ এক বিশেষ অভিযান চালায়
চকরিয়ার ডুলাহাজার বঙ্গবন্ধু সাফারী পার্কের মেইন গেটের রাস্তার উপর হতে
তাদেরকে আটক করা হয় ।গ্রেফতারকৃত হল ছেনোয়ারা বেগম (৩৮),নুর ছফানী (৩২), নুর কায়েদা (১৯), তারা বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে ।এদের কাছ হতে এই সময় ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা (মাদক) জব্দ করে ।
পুলিশ জানায় এ ব্যাপারে তাদের বিরোদ্ব মামলা রুজু করা হয়েছে ।
Leave a Reply