শিরোনাম :
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেতা ইরফান সাজ্জাদ

অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেতা ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক:

সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া পুলিশ ফাঁড়ির সড়কের সামনে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
দুর্ঘটনায় ইরফান সাজ্জাদের গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষতি হলেও অক্ষত রয়েছেন তিনি। একটু হেরফের হলেই প্রাণ হারাতে পারতেন এ অভিনেতা।

ইরফান সাজ্জাদ বলেন, ‘আল্লাহর রহমতে অল্পের জন্য বেঁচে গেছি। আল্লাহ হয়তো আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে আর কখনো এমন ভয়ংকর পরিস্থিতিতে পড়িনি।’

পুরো ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘আমি আমার মতো করেই গাড়ি চালাচ্ছিলাম। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে একটি বাস আসছিল দেখে সাইড দেই। বাসটি আমার ডান পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে চাপা দেয়। তখন আমার সামনে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। অটোরিকশাটি পাশ কাটিয়ে সামনের ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম আমি। কিন্তু অটোচালক হঠাৎ ডানে ঘোরানোয় অটোরিকশা আর বাসের মাঝামাঝি পড়ে যাই। ওখানে হার্ড ব্রেক করলে পেছন থেকে আরেকটা গাড়ি এসে আমার গাড়িকে জোরে মেরে দেয়। পরে পুলিশ এসে সবাইকে রক্ষা করেন।’

ইরফান সাজ্জাদ আরো বলেন, এ ঘটনার পর প্রায় সাড়ে তিন ঘণ্টা আমি গজারিয়া পুলিশ ফাঁড়িতে ছিলাম। এ সময় পুলিশ সবার সঙ্গে কথা বলে ঘটনার সমাধান করে দেয়। বর্তমানে চট্টগ্রামে নিজ বাসায় বিশ্রামে আছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com