বিনোদন প্রতিবেদক:
বনানী ক্লাবের রেজিস্ট্রারে পরীমনির আচরণকে ‘অপ্রীতিকর’ ঘটনা হিসেবে নথিবদ্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। জানা যায়, তিনি এক তারকা দম্পত্তির অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর চালিয়েছেন।
বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীমনি বনানী ক্লাবের সদস্য নন। তিনি ওই অনুষ্ঠানে দাওয়াত পেয়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালিয়েছেন। অনেকের সঙ্গে বাকবিতন্ডায়ও জড়িয়ে পড়েন।
সেটি ক্লাবের নিজস্ব অনুষ্ঠান ছিল না বলে জানিয়েছে রুবেল আজিজ। তিনি বলেন, বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির ঘটনা এবার সামনে আসার পর এখন ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়।
এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী গণমাধ্যমকে বলেন, বনানী ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
গত ৮ জুন গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরীমনি ভাঙচুর করেন বলে অভিযোগ উঠে। ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গেলেও তা চাউর হয় ৯ দিন পর।
Leave a Reply