শিরোনাম :
আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

নেত্রকোনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে চায়ের স্টলে বসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আনোয়ারের বাবা মকবুল হোসেন ও চাচাতো ভাই মনির হোসেন।

আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বড়িউন্দ গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম। ওসি আরো জানান, সুহেল রানাদের সাথে নিহত আনোয়ারদের জমি নিয়ে বিরোধ ছিলো আগে থেকেই। মামলাও চলে আসছে। আজ তুচ্ছ ব্যাপার নিয়ে দুই পক্ষের মাঝে বিবাদ হয়। এটি মীমাংসা করতে আনোয়ারের চাচা ডাকেন। এই অবস্থায়ই ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। আনোয়ার তার বাবা ও ভাইসহ তিনজনই আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। তার বাবা ও ভাইকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, দুর্গাপুরের বড়ইউন্দ আর কলমাকান্দার আনন্দপুর দুটো পাশাপাশি গ্রামের মাঝে বাজার। দুই গ্রামের লোকজনই এখানে আড্ডা দেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর বড়ইউন্দ বাজারে চায়ের স্টলে বসাকে কেন্দ্র করে জুয়েলের সাথে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে এই ঘটনা মীমাংসা করতে আনোয়ারের চাচা আনন্দপুর গ্রামের সাবেক মেম্বার জব্বার মিয়া স্বপনের দোকানের সামনে ডেকে নেন। এসময় অতর্কিতভাবে জুয়েল ও তার ভাই সোহেল রানা, বাবা মরম আলী সহ কয়েকজন আনোয়ারদেরকে ছুরিকাঘাত করে। এতে তারা তিনজনই গুরুতর আহত হন। রাতেই উদ্ধার করে তিনজনকেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে ময়মনসিংহ প্রেরণ করেন।

দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একজন আটক হয়েছে। বাকিদের আটক করতে চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com