শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এবার আফ্রিকান গান গাইলেন হিরো আলম

এবার আফ্রিকান গান গাইলেন হিরো আলম

 

বিনোদন প্রতিবেদক:
ভিডিও’র স্থিরচিত্রে হিরো আলম

থামানো যাচ্ছে না হিরো আলমকে, সমালোচনার তীর উপেক্ষা করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন তিনি। অনেকটাই যেন ‘ড্যাম কেয়ার’ ভাব তার মাঝে। মনে হচ্ছে কোনো সমালোচনাই তার এই গান গাওয়া আটকাতে পারবে না। এবার আফ্রিকান ভাষায় গান গাইলেন তিনি।

যদিও গানের ভাষা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা না তানজানিয়ার তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই গানের সাথে তানজানিয়ায় জন্মগ্রহণকারী জানজিবারী তারব গায়িকা ফাতুমা বিনতি বারাকা ওরফে বি কিডুডের একটি গানের সুর ও লিরিক্সের কিছুটা মিল পাওয়া গেছে।

আজ শুক্রবার মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বুঝা না গেলেও, গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেই থেমে থামেনকি আলম। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন ভাষার লিরিক্সের গানও মুক্তি পেয়েছে।

নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেননি। অংশ নিয়েছিলেন নির্বাচনেও। এরপর তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com