শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ সন্তানের জননীর হাত ভাঙল বখাটে!

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ সন্তানের জননীর হাত ভাঙল বখাটে!

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরী বেগম নামে ২ সন্তানের জননীকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে এক বখাটে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুশনা ইউনিয়নের গালিবপুর দাসপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মোমিন আলীর স্ত্রী। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগীর।

আহত সুন্দরী বেগম জানান, পাশের বাড়ির স্বপন নামে এক বখাটে আমাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় হঠাৎ করে ঈদুল ফেতরের ৫ দিন আগে এসে আমাকে বেধড়ক মারপিট করে চলে যায়। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি ও আমার দুই শিশুর উচ্চ স্বরে কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এসে আমার জ্ঞান ফেরায় এবং তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই সময় আমার স্বামী বাড়িতে ছিল না। সে রাজমিত্রির কাজে গিয়েছিল। পরে বুঝতে পারি আমার ডান হাত ভেঙে গেছে। এরপর কোটচাঁদপুর থানায় অভিযোগ দিতে যায় কিন্তু ওসি সাহেব আমার অভিযোগ নেয় না। উপায় না পেয়ে এসপি অফিসে যায়। কিন্তু ওসি স্যার আমাকে এসপি অফিস থেকে ফিরে আসতে বাধ্য করে এবং ওসি স্যার আমাকে বলে এসপি স্যারের কাছে কিছু বলার দরকার নেই তুমি ফিরে আসো তোমার মামলা নেওয়া হবে। ওই সময় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ফোন করে এবং চেয়ারম্যান সাহেব আমাকে বলে কোন অভিযোগ বা মামলা করার দরকার নেই আমি তোমার ন্যায় বিচার করে দেব। চেয়ারম্যান ও ওসি স্যারের কথা অনুযায়ী ওই সময় আমি এসপি স্যারের সাথে দেখা না করে বাড়িতে চলে আসি। ফিরে আসার পর কেউ আমাকে আর গুরুত্ব দিচ্ছে না এবং বর্তমানে চেয়ারম্যান আমাকে নিয়ে বিভিন্ন রকম তালবাহনা করছে। অপরদিকে বখাটে ও তার পরিবার গ্রামে প্রচার করেছে সুন্দরীর কাছে আমার ছেলে টাকা পাবে। পাওনা টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না বলে তাকে মারধোর করেছে। অপরদিকে আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও একদিনও তাকে ধরতে আসেনি পুলিশ। পরে জানতে পেরেছি ওসি স্যার আমার মামলা দিয়েছে এবং আদালতে ওই মামলার চার্জসীটও দাখিল করে দিয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, আমি বিচার করে দেওয়ার জন্য উভয় পক্ষকে ডেকেছিলাম। কিন্তু ছেলে পক্ষ আমার বিচার মানেনি। যেখানে ছেলে পক্ষ আমার বিচার মানলো না সেখানে আমার কিছু করার নেই। বিষয়টি নিয়ে ওসি মঈনুল ইসলাম জানান, আমি মামলা নিয়েছি এবং আদালতে চার্জসিট দাখিল করে দিয়েছি। এখন বিচার করবে আদালত। আমার কাজ শেষ। এখানে আমার আর কিছু করার নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com