শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালী সুবর্ণচরে পানিতে পড়ে দুই অবুঝ শিশুর মৃত্যু

নোয়াখালী সুবর্ণচরে পানিতে পড়ে দুই অবুঝ শিশুর মৃত্যু

মোহাম্মদ ফরিদ নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় পৃথক পৃথক জায়গায় পানিতে ডুবে আফসার ও আরমান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৯ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে আফসার ও পৃথক স্হানে আরমান পানিতে ডুবে মারা গেছে।

স্হানীয় সূত্র জানায়, খেলাধুলা করার সময় উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের হোরণের ছেলে আফছার (২)পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সাব্বির আহমেদ বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে। তিনি আরও জানান, এছাড়াও সুবর্ণচর উপজেলায় দুপুর ১২টার দিকে চার বছর বয়সী আরমান নামে আরেক শিশু পানিতে ডুবে মারা যায়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেব জ্যোতি তাকে মৃত ঘোষণা করে। হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তে নিহত শিশুর পরিবার তাকে নিয়ে চলে যায়। তাই তার নাম ঠিকানা লিপিবদ্ধ না থাকায় নিহত শিশু আরমানের বিষয়ে কোন তথ্য দেওয়া যাচ্ছেনা। তবে আবাসিক মেডিকেল অফিসার ডা.সাব্বির আহমেদ পানিতে পড়ে দুটি শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com