শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়া ধুনটে ইউপি চেয়ারম্যানের

বগুড়া ধুনটে ইউপি চেয়ারম্যানের

 

বগুড়াপ্রতিনিধি:

বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্ণীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ১০ জন ইউপি সদস্য। মঙ্গলবার দুপুরে জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান শিপনের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন তারা।

সংবাদ সম্মেলনে চিকাশী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২,৩ নং ওয়ার্ডের সদস্য শরিফুন বেগম ও ৭ নং ইউপি সদস্য রোকনুজ্জামান বিল্পব বলেন, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নাজমুল কাদির শিপন নির্বাচিত হওয়ার পর থেকেই সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, টিআর-কাবিখা, কাবিটা, এলজিএসপি, এডিপি, ভিডিজি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা কার্ড সহ বিভিন্ন প্রকল্পে ব্যপকভাবে অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে আসছে।

নীতিমালা না মেনে ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন পরিষদের ১০ জন ইউপি সদস্যকে উপেক্ষা করে এককভাবে প্রকল্প বাস্তবায়ন করছেন। অনেক প্রকল্পে ইউপি সদস্যদের সভাপতি বানিয়ে নিম্নমানের কাজ করে সরকারী টাকা অত্মসাত করছে। এসব বিষয়ে ২০২১ সালের ১৮ জানুয়ারি ইউপি চেয়ারম্যান শিপনকে বিবাদী করে ইউপি সদস্য শরিফুন বেগম বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দেন।
এরপর ইউপি চেয়ারম্যান শিপনের বিরুদ্ধে ১০ জন ইউপি সদস্য স্বাক্ষরিত অভিযোগপত্র স্থানীয় সরকার মন্ত্রনালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কমিশনার, বগুড়া জেলা প্রশাসক ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে প্রেরন করা হয়েছে। এ কারনে ১০ জন ইউপি সদস্যকেই দীর্ঘদিন ধরে পরিষদে ঢুকতে দিচ্ছেন না চেয়ারম্যান শিপন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান শিপনের বিরুদ্ধে অনিয়ন ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে অনাস্থা জ্ঞাপন করে স্বাক্ষর করেছেন ১০ জন ইউপি সদস্য।

তবে ইউপি সদস্যদের এসব অভিযোগ অস্বীকার করে চিকাশী ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন বলেন, ইউপি সদস্যরা নিজেদের স্বার্থের জন্য আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। তবে নিয়ম মেনেই সরকারি প্রকল্প বাস্তবায়ন করছেন বলে তিনি দাবি করেন।

বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, চিকাশী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যরা কিছু দিন আগে যেসব অভিযোগ করেছিলেন, তা তদন্ত করা হচ্ছে। তবে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা জ্ঞাপনের কোন কাগজ এখনও পাইনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com