শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুপারভাইজার-হেলপার নিহতের ঘটনায় চালক গ্রেফতার

সুপারভাইজার-হেলপার নিহতের ঘটনায় চালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরে বেপরোয়াগতিতে চালানোর সময় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছে। এ ঘটনার প্রায় সাড়ে ১৬ মাস পর ওই বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সন্ধ্যায় গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতের নাম-মো: মোরশেদ আলম (৩২)। সে শেরপুরের ঝিনাইগাতী থানার খৈলকুড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে।

পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে বেপরোয়াগতিতে ময়মনসিংহ যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে (গজারিয়াপাড়া) পৌছলে উল্টো পথে আসা একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সামনে থাকা ময়দা ভর্তি একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসের গেইটে থাকা সুপারভাইজার তৈয়বুর ও হেলপার বিল্লাল ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনার পর পরই বাসের চালক মোরশেদ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় সড়ক আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
তিনি জানান, সদর থানা পুলিশ মামলাটি তদন্তকালে বাসের চালককে সনাক্ত করতে না পারায় গত ৩১ আগস্ট আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে তদন্ত কর্মকর্তা। আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুর জেলাকে নির্দেশ দেন। পিবিআই’র তদন্তকালে ঘটনার জন্য দায়ী বাসের চালক মোরশেদ আলমকে সনাক্ত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ সজিবুল হাসান।
পরে তিনি গোপন সংবাদের ভিত্তিতে চালক মোরশেদ আলমকে সোমবার ভোররাতে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি মোরশেদ আলম নিজেকে ঘটনার সঙ্গে জড়িয়ে স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com