শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন প্রবীণ এই অভিনেতা। তার ফুসফুসে সংক্রমণ পাওয়া যায়। এরপরই তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার পাশে রয়েছেন স্ত্রী রত্না পাঠক শাহ এবং সন্তানরা।
গত দু’দিন ধরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত স্থিতিশীল তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পরীক্ষানিরীক্ষার পরে তার ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। তার পরেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বুধবার সকালে সে তথ্য প্রকাশ্যে আসে।

অভিনেতার সহকারী ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত দু’দিন ধরেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তিনি স্থিতিশীল, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।

গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়ে অভিনেতা ঋষি কাপুর এবং ইরফান খানের মৃত্যুর পরেই আচমকাই নাসিরুদ্দিনের অসুস্থতার ভুয়া খবর ছড়িয়ে পড়ে চার দিকে। নেটমাধ্যম জুড়ে অভিনেতার সুস্থতা কামনা করতে থাকেন অনুরাগীরা।

সেই সময়ে নাসিরুদ্দিনের ছেলে অভিনেতা ভিভান শাহ এই খবরের সত্যতা নিয়ে মুখ খোলেন। জানান, তার বাবা সম্পূর্ণ সুস্থ। নিজের বাগান বাড়িতে স্ত্রী রত্না পাঠক শাহ এবং নাট্যদলের কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com