শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিথিলা বড় পর্দায়

মিথিলা বড় পর্দায়

বিনোদন ডেস্ক :
কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢাকার জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতার একটি স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। কলকাতার বড় পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ নিয়ে টলিউড নির্মাতা রাজর্ষি দে নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র। আর এতে দেখা যাবে মিথিলাকে।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা।

বলা হচ্ছে, টিম ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র বেশির ভাগ অভিনেতা নতুন ছবিতেও অভিনয় করবেন। সেই অনুযায়ী থাকবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

এ সিনেমায় মিথিলার অভিনয়ের বিষয়ে কোনো মন্তব‌্য করেননি রাজর্ষি দে। তবে এটি গুজব বলে দাবি করেছেন। তার ভাষায়, পুরোটাই গুজব। গত বছরের শেষের দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ সিনেমার শুটিং শেষ করি। চলতি বছরের শুরুতে এটি মুক্তির কথা ছিল। লকডাউনের কারণে তা পিছিয়ে গেছে। এই সিনেমা মুক্তির আগে নতুন সিনেমার কাজে হাত দেওয়ার কথা ভাবছি না।

গত ৩০ জুন, মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় গিয়েছেন মিথিলা। শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন থাকবেন। কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়ে এই অভিনেত্রীর কোনো মন্তব‌্য পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com