নিজস্ব প্রতিবেদক :
কঠোর লকডাউন ও সরকারি নির্দেশ অমান্য করায় রাজধানীতে ৭৯১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার দিনব্যাপী ডিএমপির ৫১টি থানার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৩৬১ গাড়িকে ৯ লাখ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
তিনি আরো বলেন, সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হওয়ার অভিযোগে কঠোর লকডাউনের ৯ দিনের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৫ হাজার ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply