শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির ব্যবসায়ীরা , তারেকের চাঁদা দাবি, আতঙ্কে

বিএনপির ব্যবসায়ীরা , তারেকের চাঁদা দাবি, আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক :
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী ২১ জুলাই উদযাপিত হবে। এ উপলক্ষে দেশের সবাই উৎসবের প্রস্তুতি নিচ্ছেন। অথচ সেখানে তারেক রহমানের ফোনের ভয়ে আতঙ্কে দিন পার করছেন বিএনপির ব্যবসায়ীরা।
জানা গেছে, গত দুই দিন ধরে তারেকের ফোন ধরছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ব্যবসায়ী নেতা ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ঈদকে কেন্দ্র করে তারেকের বড় অংকের টাকা চাঁদা চাওয়ার পর ভয়ে আর ফোন ধরছেন না বিএনপির এ দুই নেতা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যেকোনো উৎসব এলেই তারেকের চাঁদাবাজি শুরু হয়ে যায়। নানা অজুহাতে দলের নেতাদের কাছ থেকে বড় অংকের চাঁদা দাবি করেন তিনি। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। গত ৬ জুলাই মির্জা আব্বাস এবং আবদুল আউয়াল মিন্টুকে ফোন দিয়ে লন্ডনে বড় অংকের টাকা পাঠাতে বলেন। এরপর থেকে আতঙ্কে আছেন এ দুই ব্যবসায়ী।

মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক নেতা বলেন, আমাদের আব্বাস ভাই তো সবসময়ই দলের জন্য চাঁদা দেয়। তার দেওয়া এত টাকা কোথায় খরচ হয় সেটাও কেউ জানে না। কিন্তু এখন দেশে করোনার প্রাদুর্ভাব। ব্যবসা কম হচ্ছে তার। আর প্রতিবছর ঈদে এত টাকা কেন লাগবে বুঝছি না। এখন দলের সব নিয়ন্ত্রণ করেন তারেক রহমান। কিছু বলাও যায় না, আবার টাকা দেওয়ার অবস্থাও নেই। তাই ফোন না ধরে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, এ করোনাকালে সবাই যেখানে কোরবানি না দিয়ে টাকা বাঁচিয়ে রোগীদের চিকিৎসায় ব্যয় করার চিন্তা করছেন, সেখানে তারেক সাহেবের এত টাকা দাবির বিষয়টি বোধগম্য নয়।

তিনি আরো বলেন, নেতা হয়ে যদি তারেক রহমান এ ধরনের চাঁদাবাজি করেন, তাহলে বিএনপিতে মানুষ থাকবে কীভাবে? দল ছেড়ে তো সবাই পালাবে। আর তার টাকার লিপ্সা দিন দিন বেড়েই চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com