বিনোদন ডেস্ক
ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মা’ এর ছোট্ট ঝিলিককে কমবেশি সবাই চেনে। এই ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয় হয়ে ওঠেন তিথি বসু।
সেই ঝিলিক অর্থাৎ তিথি বসু এখন আর ছোট নেই। এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন সেই ঝিলিক। প্রেমিকের জন্মদিনে সাত পাকে বাঁধা পড়বেন বলে জানিয়েছেন তিনি।
বেশ কয়েকবছর ধরে ক্রিকেটার দেবায়ুধ পালকের সঙ্গে প্রণয় রয়েছে তিথির। সম্পর্ক নিয়ে কোনদিনই কোনকিছু গোপন করেননি তিথি।
এবার প্রেমিকের জন্মদিনে ভালোবাসায় ভরা পোস্ট দিলেন তিথি। লিখলেন, দেবায়ুধকে ছাড়া আর কাউকেই চান না। পাশাপাশি তিথি আরো লেখেন, দেবায়ুধ যদি তার প্রথম চাওয়া হয়, তবে তাকে বিয়ে করা তার দ্বিতীয় ইচ্ছে।
‘মা’ ধারাবাহিকের পর আর নতুন কোন নাটকে দেখা যায়নি ঝিলিককে। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। টিভির পর্দায় না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ অ্যাক্টিভ ঝিলিক
Leave a Reply