শিরোনাম :
সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৯৬ আসনে, তৃণমূল ৯২ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দলের সুবিধাবাদীরা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল: বাহাউদ্দিন নাছিম

দলের সুবিধাবাদীরা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল: বাহাউদ্দিন নাছিম

 

নিজস্ব প্রতিবেদক:
বক্তব্য রাখছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। (ছবি সংগৃহীত)

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দলেরই সুবিধাবাদীরা শেখ হাসিনাকে যারা মাইনাস করতে চেয়েছিল, এখন আবার তারাই পদ দখল করে বসে আছে।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র কারাবন্দি দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ওয়ান ইলেভেনের তথাকথিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ৫০ জন শীর্ষ দুর্নীতিবাজের যে তালিকা করা হয় সেখানে আমার নাম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের অনেক নেতার নাম ছিল। তাদের ক্ষমতা গ্রহণের ঠিক আগেই যারা ক্ষমতায় ছিল সেই বিএনপির মাত্র কয়েকজন ছিল সে তালিকায়।
অর্থাৎ সেনা সমর্থিত সরকারের উদ্দেশ্য ছিল জনগণের কাছে রাজনীতিবিদদের ঘৃণিত করা। তারা যেন রাজনীতিকে আর শ্রদ্ধা না করে।

সুবিধাবাদী সব সময় সুবিধাবাদী উল্লেখ করে তিনি বলেন, তাদের কোনো রাজনীতি নেই। তেলবাজদের কোনো রাজনীতি নেই। চোরদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্যই শেখ মুজিব বাকশাল সৃষ্টি করেছিলেন। তিনি সাধারণ দুঃখী মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন। কিন্তু জাতির পিতা সে কাজ শেষ করে যেতে পারেননি। সুবিধাবাদীরা তাকে সপরিবারে হত্যা করে। তাই সে রকম অপতৎপরতা আর চালাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এসময় সবাইকে মিলে সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com