শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধুর জীবনী দেখা যাবে নিউইয়র্কের আইকনিক বিলবোর্ডে

বঙ্গবন্ধুর জীবনী দেখা যাবে নিউইয়র্কের আইকনিক বিলবোর্ডে

নিজস্ব প্রতিবেদক :
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান এনওয়াই ড্রিমস প্রোডাকশনের সিইও ফাহিম ফিরোজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম দেখা যাবে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মোট তিন ঘণ্টা দেখানো হবে বঙ্গবন্ধুর কর্মময় জীবন, আত্মত্যাগ ও আন্দোলন সংগ্রামের নানা দিক। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে বঙ্গবন্ধুকে ভিন্নভাবে তুলে ধরার এ উদ্যোগ নিয়েছে নিউইয়র্ক ভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরে এনওয়াই ড্রিমস প্রোডাকশনের সিইও ফাহিম ফিরোজ জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশে বিদেশে নানা কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ড অর্থাৎ যেখানে ইংরেজি বর্ষবরণের বলড্রপ অনুষ্ঠিত হয়- সেখানে জাতির পিতার অনবদ্য জীবনকর্ম তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো জানান, ১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু করে পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ড জুড়ে এ প্রদর্শনী চলবে। যার দৈর্ঘ্য হবে ৭২০ বারে মোট তিন ঘণ্টা। প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষ, স্মরণীয় কিছু ছবি, কর্মময় জীবন ও আন্দোলন সংগ্রামের নানা দিক।

ফাহিম ফিরোজ ১৫ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের সপরিবারে টাইমস স্কয়ারে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করেন। তিনি বলেন, আসুন সবাই একসঙ্গে ঐতিহাসিক মুহূর্তটির সঙ্গী হই।

আন্তর্জাতিক মিডিয়াও বিষয়টি তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন ফাহিম ফিরোজ। তিনি জানান, এ বিষয়ে বিলবোর্ড কর্তৃপক্ষের সঙ্গে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কি ধরনের গ্রাফিক্সের প্রদর্শনী করা হবে তা জমা দিয়ে অনুমোদন নেয়া হয়েছে।

আগস্ট মাসে প্রতিদিন গড়ে পৃথিবীর বিভিন্ন দেশের চার লাখের বেশি মানুষ টাইমস স্কয়ার যান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com