শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এক-এগারোর কুশীলবদের বিচার করতে হবে: বাহাউদ্দিন নাছিম

এক-এগারোর কুশীলবদের বিচার করতে হবে: বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা শেখ হাসিনাকে কারারুদ্ধ করে মাইনাস করতে চেয়েছিল, দেশের গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছিল, সেই এক-এগারোর কুশীলবদের বিচার করতে হবে। বাংলার মানুষ তাদের বিচার চায়।
রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

তিনি আরো বলেন,২০০৭ সালে নামধারী তত্ত্বাবধায়ক সরকার তথাকথিত সুশীল, তথাকথিত অর্থনীতিবিদসহ লোভী ব্যক্তিদের নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। তারা শেখ হাসিনাকে কারান্তরীণ করেছিল। কারণ তিনি নির্বাচন চেয়েছিলেন, গণতন্ত্র চেয়েছিলেন। গণতদন্ত কমিশন করে, বিচার বিভাগীয় কমিশন করে সেই আদর্শহীন, লোভী, লুটেরাদের বিচার করতে হবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, তারা গণতন্ত্র অবরুদ্ধ করতে চেয়েছিল, নির্বাচনী ব্যবস্থা ধংস করতে চেয়েছিল। তারা রাজনীতিবিদদের রাজনীতি শেখাতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল মাইনাস গণতন্ত্র, মাইনাস বঙ্গবন্ধু, মাইনাস মুক্তিযুদ্ধ, মাইনাস শেখ হাসিনা। হায়নার মতো, লুটেরাদের মতো তারা দেশে অপশাসনে লিপ্ত হয়েছিল।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০০৭ সালে নামধারী তত্ত্বাবধায়ক সরকারের অপশাসনের প্রতিবাদে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গর্জে উঠেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সেই সময়কার ছাত্রলীগকে আমি সালাম জানাই, স্যালুট জানাই। সেদিন বিরাজনীতিকরণে জন্য আমাদের দলের কেউ কেউ জড়িত ছিল। সংস্কারের নামে গ্রেফতারের রাস্তা তৈরি করেছিল। লোভী, চক্রান্তকারী সেই রাজনীতিবিদদেরও চিনতে হবে।

তিনি আরো বলেন, ছাত্রলীগ দেশ ও রাজনীতির প্রাণশক্তি। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগের ছেলেমেয়েরা করোনা মহামারির সময় মানুষের পাশে দাড়িয়েছে। তারাই গুজবের বিরুদ্ধে, মামুনুল হক গংদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। নিজের আদর্শের জায়গায় শক্ত থাকবেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তার নেতৃত্বেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com