শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খালেদা জিয়ার টিকার দ্বিতীয় ডোজ ১৯ আগস্ট

খালেদা জিয়ার টিকার দ্বিতীয় ডোজ ১৯ আগস্ট

জ‌্যেষ্ঠ প্রতিবেদকঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ নির্ধারণ হয়েছে ১৯ আগস্ট। গতকাল সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পর দ্বিতীয় ডোজের তারিখ লিখে দেন সংশ্লিষ্টরা।

পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

জাহিদ হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, করোনার টিকা যেটা আজকে এভেইলেবল, সেটাই বিএনপি চেয়ারপারসন নিয়েছেন। এখানে মর্ডানা দেওয়া হচ্ছে, সেই টিকাই তিনি দিয়েছেন। উনার সাথে যারা কাজ করেন, উনাকে সহায়তা করেন, উনার বাসার উনি ছয়জন আজকে টিকা নিয়েছেন।

তিনি আরো বলেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা সবাই দেখেছেন, উনি হেঁটে হেঁটে আলিয়া মাদরাসার আদালতে গেছেন এবং তার পরবর্তীতে উনি ২০২০ এর ২৫ মার্চ যখন বের হলেন, তখন হুইলচেয়ারে বাসায় এসেছেন, হুইলচেয়ারে করে তিনি এভারকেয়ার হাসপাতালে গেছেন এবং আবার হাসপাতাল থেকে হুইলচেয়ারে তিনি বাসায় ফেরেন। এতেই বোঝা যায়, উনার শারীরিক অবস্থা কেমন। উনি তো এরকম ছিলেন না। দীর্ঘ কথা বলতে চাই না। উনার পুরনো অসুখ আর্থরাইটিস, ডায়াবেটিক, হাইপারটেনশন, হার্ট ও কিডনি বলেন, এগুলোর জন্য মর্ডান চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা প্রয়োজন। উনার দেশের বাইরে মডার্ন মেডিক্যাল সেন্টারে চিকিৎসা করা প্রয়োজন। সেই অনুযায়ী উনার চিকিৎসা হবে বলে আমরা আশা করি।

এর আগে, গত ১৩ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রেজিস্ট্রেশনের ছয় দিনের মাথায় সোমবার (১৯ জুলাই) ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।

এ বছরের ১৪ এপ্রিল তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। দুই সপ্তাহ বাসায় চিকিৎসা নেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ৫৩ দিন পর গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com