শিরোনাম :
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি লামা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বাড়ির সামনে বর্জ্য পেলে আরো বর্জ্য ফেলে আসা হবে

রাজধানীর বাড়ির সামনে বর্জ্য পেলে আরো বর্জ্য ফেলে আসা হবে

নিজস্ব প্রতিবেদক:

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি

 

রাজধানীতে কোনো বাড়ির সামনে কোরবানির পশুর বর্জ্য না ফেলার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। অন্যথায় ডিএনসিসির ময়লার গাড়ি বেশি পরিমাণ বর্জ্য সেখানে ফেলে আসবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মহাখালীতে দেশের সবচেয়ে বড় ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে বাইপ্যাপ এবং হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই হুঁশিয়ারি উচ্ছারণ করেন তিনি।

মেয়র আতিক বলেন, কোরবানির পশুর বর্জ্যে যাতে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি না হয়, সেজন্য ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে নগরবাসীর মধ্যে এরই মধ্যে ছয় লাখ ৫০ হাজার বর্জ্য ব্যাগ, ৫০ মেট্রিক টন ব্লিচিং পাউডার এবং পাঁচ লিটার আয়তনের ১০০৫ ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছ। সুতরাং, বাড়ির সামনে কোরবানির বর্জ্য না ফেলার অনুরোধ করছি। অন্যথায় ডিএনসিসির ময়লার গাড়ি বেশি পরিমাণ বর্জ্য সেখানে ফেলে আসবে।

ডিএনসিসি মেয়র বলেন, ঈদুল আজহায় স্থানীয় কাউন্সিলরসহ সবার আন্তরিক সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। তিনি বলেন, বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ১১ হাজার ৫০৮ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত থাকবে।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, করোনা মহামারি চলাকালে যার যা সামর্থ্য আছে, তা নিয়েই ত্যাগের মানসিকতায় করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কোরবানি পশুর বর্জ্য অপসারণে গুলশানের নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হলো- ০২৫৮৮১৪২২০, ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com