শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সবাই পরী’তে মুগ্ধ

সবাই পরী’তে মুগ্ধ

বিনোদন প্রতিবেদক :
ঢাকার সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমনি। যাকে এতোদিন রূপালি পর্দায় গ্ল্যামার্সভাবেই বেশি দেখেছেন দর্শকরা। সেই চিরাচরিত প্রথা ভেঙে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা দিলেন তিনি। এবার তাকে দেখা গেলো ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতার চরিত্রে!
যার ফার্স্টলুক প্রকাশিত হয়েছে মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায়। প্রায় শত বছর আগের প্রীতিলতা যেমন ছিলেন, ঠিক সেইরূপেই দেখা দিলেন পরী!

প্রীতিলতা ছবির ফেসবুক পেজে পরীর সেই লুক দেখে চমকে যান সাধারণ দর্শকও। সিনেমাটি নিয়ে সবার যে আগ্রহ ছিল, লুক প্রকাশের পর তা যেনো অনেকটাই বেড়ে গেছে!

গ্ল্যামার ভেঙে পরী পারবেন প্রীতিলতা হতে? এমনও প্রশ্ন ছিল অনেকের মনে। তবে পরী সব প্রশ্নের অবসান ঘটালেন প্রীতিলতা রূপে উপস্থিত হয়ে।

চলচ্চিত্রের প্রয়োজনেই গত ১৯ জুলাই প্রীতিলতার লুক সেট ও লুক টেস্টের আয়োজন করেছিল ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ইউফরসি।

ক্যারেক্টার প্রেজেনটেশন, আর্ট ডিরেকশন, স্টাইলিং ও কোরিওগ্রাফিতে ছিলেন বিপ্লব সাহা। ক্যানভাস স্টুডিওতে এই ফটোশুট করেন অনিক চন্দ্র।

পরী বলেন, সত্যিই খুব শান্তি লাগছে। নিজেকে দেখে নিজেই চিন্তে পারছিলাম না। শুটের আগে কিছুটা টেনশনে ছিলাম। আমি একজন কিংবদন্তী বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। এই ফিল বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে প্রীতিলতার আত্মা ভর করেছে।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’র শুটিং শুরু হয়েছে আগেই। করোনা পরিস্থিতির কারণে আপাত শুটিং বন্ধ থাকলেও আবারও আসছে আগস্টে শুটিং শুরু করার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং। ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ। নতুন আরো বেশকজন সুপরিচিত অভিনয়শিল্পী এবারের টিমে যুক্ত হবে বলেও জানান নির্মাতা।

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই ছবিটি নির্মাণ হচ্ছে। ছবির জন্য গান করেছেন বাংলা ভাষার বিখ্যাত শিল্পী কবীর সুমন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com