শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপি অজানা ভয়-আতঙ্কে

বিএনপি অজানা ভয়-আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিন ধরে রাজপথে বিএনপির কোনো আন্দোলন কর্মসূচি না থাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। রাজনীতি সচেতনরা মনে করছেন, সাংগঠনিক দুর্বলতার কারণে দলটি রাজপথে নামতে ভয় পাচ্ছে।
গুঞ্জন চাউর হয়েছে যে, আন্দোলন-কর্মসূচির আগাম তথ্য ফাঁস, রাজনৈতিক স্বার্থ উদ্ধার ও পলিটিক্যাল স্যাবোটাজের আশঙ্কায় বিএনপি এখন রাজপথ বিমুখ।

একাধিক যৌক্তিক ইস্যু থাকার পরও বিএনপি কেন রাজপথে নেই, এমন প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, দেশের রাজনৈতিক অবস্থায় বিএনপি ভালো নেই। এরপরও শুধু খালেদা জিয়ার মুক্তির আন্দোলনেই দেশ কাঁপিয়ে দিতে পারত বিএনপি। কিন্তু অজানা কোন কারণে যেন বিএনপির রাজনীতিতে স্থবিরতা বিরাজ করছে। নেতাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে।

তিনি বলেন, আসলে ২০১৪ সালের আন্দোলনে সফল না হওয়ায় নতুন কর্মসূচিতে বিশ্বাস ও আস্থা রাখতে পারছেন না তৃণমূল নেতারা। তবে আমরা বিএনপির এ অচলাবস্থা দূর করার বিষয়টি নিয়ে বিশদ গবেষণা চালাচ্ছি। ভুল-ত্রুটিগুলো চিহ্নিত করার জন্য চেষ্টা করছি। এছাড়া আন্দোলনের নামে যারা অতীতে বিভিন্ন রকমের অপরাজনীতি করার চেষ্টা করেছেন, তাদের বিষয়েও সতর্কবার্তা জারি করা হচ্ছে।

এ বিষয়ে অপর এক স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপিকে রাজনীতির কক্ষপথে ফিরিয়ে আনতে হলে রাজপথে নামার বিকল্প নেই। কিন্তু সেই প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন দলের কিছু কুচক্রী নেতারা। এত ইস্যুতেও বিএনপির নীরব অবস্থান রাজনীতিতে নানা গুঞ্জনের জন্ম দেয়। দলীয় অচলাবস্থার জন্য বিভিন্ন মহলের তীর্যক কথা শুনতে হয় আমাদের। রাজনৈতিক প্রসঙ্গে খোলা মনে কারো সঙ্গে আলাপ করতে পারি না।

তিনি আরো বলেন, বিএনপিকে চাঙ্গা করতে হলে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। তথ্য পাচারকারী, আঁতাতকারীদের হাত থেকে দলকে বাঁচাতে হলে শুদ্ধি অভিযান চালাতে হবে। প্রতিষ্ঠাকালীন ইতিহাসে বিএনপিকে কখনো এতটা নির্জীব অবস্থায় দেখিনি। তাই চলমান সমস্যাগুলোর সমাধানের জন্য বিশদ গবেষণা করা দরকার বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com