নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিলে মধুমিতা হল সংলগ্ন গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার বেলা ১১টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসে ৬ ইউনিট পাঠানো হয়। বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য জানান।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ওই গাড়ির গ্যারেজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply