শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শরণাপন্ন ফখরুল , পদ বাঁচাতে খালেদার

শরণাপন্ন ফখরুল , পদ বাঁচাতে খালেদার

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাসের টিকা নেওয়ার পর থেকেই পদ হারানোর আশঙ্কা ও উৎকণ্ঠায় দিন যাপন করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, মির্জা ফখরুলের প্ররোচনায় করোনার টিকা নেন খালেদা জিয়া। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমান। এ ঘটনায় মির্জা ফখরুলকে মহাসচিব পদ থেকে বহিষ্কারের হুমকি দেন। এরপর থেকেই ভয়ে আছেন মির্জা ফখরুল। পদে থাকতে খালেদা জিয়ার শরণাপন্ন হয়েছেন তিনি।

সূত্র জানায়, ঈদের পরদিন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে থাকা এক বিএনপি নেতা জানান, খালেদার সঙ্গে দেখা করে ফখরুল তার সাহায্য চান। তবে খালেদা তাকে নিশ্চিত না করলেও এ বিষয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন।

জানা গেছে, দেশে করোনার সংক্রমণের শুরু থেকেই সরকারের বিরুদ্ধে নানা গুজব এবং অপপ্রচার করছে বিএনপি। তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতারা এ অপপ্রচার চালান। করোনার টিকা নিলে মৃত্যু ঘটবে, এমন মিথ্যাচারও করে দলের নেতারা। এসব অপপ্রচারের নেপথ্যে রয়েছেন তারেক রহমান। রাজপথে আন্দোলনে ব্যর্থ হয়ে এবং জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের অপচেষ্টায় তারেক বিএনপি নেতাদের করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর নির্দেশ দেন। এরপর থেকে বিএনপি নেতারা প্রতিদিনই গুজব ছড়াচ্ছিলেন। কিন্তু করোনায় অনেক মানুষের মৃত্যু হলে এবং টিকার কার্যকারিতা দেখে তারেকের নির্দেশ উপেক্ষা করে টিকা নেন মির্জা ফখরুল।

এরপর তিনি খালেদা জিয়াকেও টিকা নেওয়ার পরামর্শ দেন। প্রথমে খালেদা নিতে না চাইলেও হাসপাতাল থেকে বাসায় এসে মৃত্যু ভয়ে একপর্যায়ে করোনার টিকা নেন। আর এ খবরেই ক্ষুব্ধ হন তারেক রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক প্রভাবশালী নেতা বলেন, ফখরুল সাহেব ম্যাডামের কাছে গিয়েছিলেন শুনেছি। তবে ম্যাডাম কিছু করতে পারবেন কি না জানি না। সব সিদ্ধান্ত তো তারেক সাহেব নেন। আমার মনে হয় টিকা নিয়ে ভালোই করেছেন ম্যাডাম। উনি বয়স্ক মানুষ, ঝুঁকি এড়াতে টিকা নেওয়ার দরকার ছিল। তারেক রহমানের হুমকির কথা আমি শুনেছি। রাজনৈতিক ব্যর্থতার জন্য মির্জা ফখরুলকে অব্যাহতি দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু টিকা নেওয়ার জন্য যদি অব্যাহতি দেওয়া হয়, তবে সেটি ভালো হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com