নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি
৪২তম বিসিএস (বিশেষ)-এর স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সরকারি চিকিৎসক নিয়োগে এ পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট থেকে, চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ আগস্ট দুই পর্বে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিপিএসসি থেকে জানানো হয়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৮ মে প্রথমবার এই বিসিএসের ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এ ভাইভা স্থগিত করা হয়। স্থগিত থাকা এ পরীক্ষা আগামী ১০ আগস্ট হবে। স্বাস্থ্যবিধি মেনে দুটি পর্বে সকাল ১০টা ও দুপুর ২টায় পরীক্ষা নেয়া হবে।
বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সিভিল সার্জন (চিকিৎসক) নিয়োগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরে।
প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
Leave a Reply