শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরীমনিকে ৭-৮ মাস আগে হুশিয়ার করেছিলেন মালেক আফসারী

পরীমনিকে ৭-৮ মাস আগে হুশিয়ার করেছিলেন মালেক আফসারী

যুগ-যুগান্তর
পরীমনি ও মালেক আফসারী
পরীমনি ও মালেক আফসারী।
ঢাকাই ছবির নায়িকা পরীমনিকে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ বুধবার আটক করে র‌্যাব।বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। পরীমনিকে আটকের পর লাইভে আসেন খ্যাতনামা পরিচালক মালেক আফসারী।

লাইভে তিনি বলেন, সাত-আট মাস আগে সে কিছু উল্টাপাল্টা ছবি ফেসবুকে দেয়, আমি আবার তাকে একটু হুশিয়ার করছিলাম। এটা ঠিক না, এটা মুসলিম দেশ। সে জবাব দিয়েছিল ফেসবুকের মাধ্যমে। বলেছিল, ‘আপনি ডিরেক্টর আছেন, ছবি ডিরেকশন দেন। আমাকে ডিরেকশন দিয়েন না।আমি আবার মাইন্ড করি নাই, থাক পোলাপাইন! তারপরও বোর্ড ক্লাবের ঘটনায় তার পক্ষ নিয়ে বলেছি, এটা বিচারের আওতায় আনা উচিত। এটাও জনগণ মেনে নিতে পারেনি। এখন আমি দেখতে চাই কি ঘটনা ঘটে। কারো পক্ষ নিয়ে কথা বলতে চাই না।

পরীর বাসায় অভিযান চলা প্রসঙ্গে লাইভে এই নির্মাতা দাবি করেন, ‘পরী একজন নাটকবাজ’।

‘দিনের বেলায় র‍্যাব সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। পরী লাইভে না এসে, তাদের সহযোগিতা করতে পারতো। যদি তার কোনো ভয় না থাকে। তারা নায়িকার বাসায় এসেছে নির্দিষ্ট কারণের ভিত্তিতেই, এমনি এমনই নয়। অভিযোগ ছাড়া তারা বাসায় যাবে কেন? এতদিন তো গেল না।’

তিনি বলেন, ‘আমি যেটা মনে করি, কারণ ছাড়া কেউ কারও বাসায় অভিযান চালায় না। কারণ আছে অন্য জায়গায়। কারণ যেটাই হোক না কেন, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এভাবে বাইরে আইনশৃঙ্খলা বাহিনীকে দাঁড় করিয়ে রাখা ঠিক হয়নি।’

ঢাকা বোট ক্লাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এর আগে ঢাকা বোট ক্লাবের ঘটনায় তোমার পক্ষে কথা বলতে গিয়ে মানুষের নানা কথা শুনতে হয়েছে আমাকে। কি আর করমু বাঁশ খাইলাম, নিজেদের পরিবারের সদস্য। ছেলে-মেয়ে অন্যায় করলে বাপ-মাকেও মাঝে মধ্যে বকা শুনতে হয়। আমিও এটা শুনেছি।’

মালেক আফসারী বলেন, দরজা না খোলার কারণ, ভয় পাইছে। ভয় পাইছে না নাটক করছে! কে জানে। নাটকবাজ তো। তার পক্ষে কথা বললে বিপদ আছে আমার। কারণ এর আগে খুব বাঁশ খাইছি।

আরেকটি ভিডিওতে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে মনের ভিতর থেকে ধন্যবাদ দিতে চাই। দেরিতে হলেও ভালো কাজে নেমেছেন আপনারা। এই অভিযান দরকার ছিল। না হলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যেত। কিন্তু কথা একটাই হেলেনা, পিয়াসা, মৌ সর্বশেষ পরীমনিকে আটক করলে হবে না। এই গুলার পিছনে বড় বড় রাঘব বোয়ালদের ধরতে হবে, তা না হলে এক পরী যাবে আরেক পরী আসবে, এক পিয়াসা যাবে আরেক পিয়াসা আসবে। এভাবেই চলতে থাকবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com