শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তার সম্পর্ক খতিয়ে দেখবে সিআইডি

পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তার সম্পর্ক খতিয়ে দেখবে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, য

গত বুধবার পরীমণিকে বনানী থেকে আটক করে র‌্যাব

মাদকসহ গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা অভিনেত্রী পরীমনির সঙ্গে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্কের বিষয় সংবাদমাধ্যমে যে খবর এসেছে সে বিষয়ে তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক পরীমনির সঙ্গে গোয়েন্দা কর্মকর্তার সম্পর্ক বিষয়ের অভিযোগ তদন্ত করার কথা জানান।

শনিবার সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরীমনি। এর পরদিনই উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে। পরে এই ঘটনায় গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আলোচিত বোট ক্লাব মামলার তদারক কর্মকর্তার দায়িত্ব পান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনের এডিসি গোলাম সাকলায়েন। তদন্তে করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সাকলায়েনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, পরিচয়ের পর নিয়মিত পরীমণির বাসায় যাতায়াত শুরু করেন পুলিশের সেই কর্মকর্তা। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দু’জনে। বিবাহিত সেই পুলিশ কর্মকর্তা নিজেকে পরিচয় দিয়েছিলেন অবিবাহিত হিসেবে। সর্বশেষ পরীমণি সেই পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় ১৮ ঘণ্টা। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে পুলিশে।

শনিবার সিআইডি কার্যালয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুককে। তিনি বলেন, পরীমনির সঙ্গে গোয়েন্দা কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হবে। পরীমনির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওমর ফারুক আরও বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, সে যদি কোনো মামলার তদন্ত কর্মকর্তাও হন তাকেও আমরা প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করব। নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা যা করা দরকার, আমরা সবই করবো। এর সঙ্গে যদি কোনো প্রভাবশালীও জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com